উল্লাপাড়ায় ট্রাক চাপায় সাইকেল চালকের মৃত্যু
০৭ মে, ২০২৬ ০২:৪০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ট্রাক চাপায় সাইকেল চালকের মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৮-১০-২০১৯ ০৮:৫২ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ট্রাক চাপায় সাইকেল চালকের মৃত্যু

উল্লাপাড়া  প্রতিনিধিঃ নলকা-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া হাটিকুমরুল বাসষ্ট্যান্ডের পাশে শনিবার রাত ৯টার দিকে একটি ট্রাক এক বাইসাইকেলকে চাপা দিলে এর চালক আব্দুল মমিন (২৮) ঘটনাস্থলেই নিহত হন। মমিন সিরাজগঞ্জের সলংগা থানার দিয়ারপাড়া গুজা গ্রামের মৃত সোলায়মান হোসেনের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ আকতারুজ্জামান জানান, ঘটনার সময় মমিন সাইকেলে ওই পথে সলংগার দিকে যাচ্ছিলেন। পিছন থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-১০-২০১৯ ০৮:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 350 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com