শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-১০-২০১৯ ০৯:১৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি::
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো:মনিরুজ্জামান মনি।
সে সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। উক্ত উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মনি নির্বাচিত হোন।
এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে বিদ্রোহীদের কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। ওই পত্রের আলোকে বিদ্রোহী প্রার্থী দ্বয় ক্ষমা প্রার্থনা করে পত্রের জবাব দেন।
এর আলোকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত গত ২১ অক্টোবর একপত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতার অভিযোগে সংগঠনের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারা অনুযায়ী আপনাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। আপনার কারণ দর্শানো নোটিশের জবাব বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ বিবেচনা করেছে।
আপনি সংগঠন বিরোধী কর্মকান্ডের কথা স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি’র নিকট ক্ষমা প্রার্থণা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কর্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গিকার ব্যক্ত করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট আপনার প্রেরীত লিখিত জবাব পর্যালোচনা করে এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্য়ক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।
উল্লেখ্য, ভবিষ্যতে সংগঠন বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে গন্য হবে।
এ পত্র প্রাপ্তির পর তাড়াশ উপজেলা আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের ক্ষমা প্রদর্শন করা হলেও, তৃণমূলে বিভেদ রয়েই গেল। তবে এ কথা মানতে নারাজ সদ্য ক্ষমা পাওয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। তিনি বলেন, নির্বাচনকালীন দ্ব›দ্ব থাকলেও আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। অতীতেও যেমন আন্দোলন সংগ্রামে এক থেকে কাজ করেছি, ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com