টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন
১১ মে, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৭-১০-২০১৯ ০৬:২৮ অপরাহ্ন
টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থসেবার মান অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা দেশের সকল শিশুকে ভ্যাকসিন দিয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ‘ভ্যাকসিন হিরো’ খেতাব পেয়েছেন- এটা আমাদের গর্ব। আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নব-নির্মিত ৬তলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকসহ জনবলের ঘাটতি রয়েছে। সে ঘাটতি পুরণের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক,টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল হক টিটু এমপি, টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নুরুল আমীন মিঞা, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. শহীদুল্লাহ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৭-১০-২০১৯ ০৬:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1270 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com