শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৭-১০-২০১৯ ০৪:২০ অপরাহ্ন |
মাসুদ রানা,নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে দলীয় কাযার্লয়ে যুবদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সভাপতি মো. ফনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও নাগরপুর সরকারী কলেজের ছাত্র সংসদের সাবেক জি এস ও যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইকবাল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, এলিম মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ সভাপতি গোলাম মোস্তফা গোলাম, কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর রাসেল প্রমুখ। এ সময় উপজেলা যুবদলের বিভিন্ন স্ততের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com