টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি রান দিলেন রাজিথা
০৩ মে, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

  

টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি রান দিলেন রাজিথা

নিউজরুম
২৭-১০-২০১৯ ০৪:০৭ অপরাহ্ন
টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি রান দিলেন রাজিথা

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি টোয়েন্টির ইতিহাসে সবথেকে খরুচে বোলারের তালিকায় নাম লিখিয়ে ফেললেন শ্রীলঙ্কার কাসুন রাজিথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নিজের ৪ ওভারের কোটায় ৭৫ রান খরচ করেন তিনি। কাসুনের এমন শোচনীয় পারফরম্যান্সেরই হার নিশ্চিত হয় লঙ্কানদের। চলতি বছরে অগাস্টে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান দেওয়ার নজির ছিল তুরস্কের তুনাহান তুরানের। তিনি ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন।

প্রথম ওভার থেকে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের তাণ্ডবের সামনে পড়েছিলেন কাসুন রাজিথা। প্রথম ওভারে ১১ রান দেন তিনি। তারপরের ওভারে ২১ রান বিলিয়ে আসেন তিনি। ২৬ বছরের বোলারের তৃতীয় ওভার থেকে অজি ব্য়াটসম্যানরা স্কোরবোর্ডে তোলেন ২৫ রান। এবং চতুর্থ ওভারে এই রান খরচের সংখ্যা ১৮। চার ওভারের কোটায় সাতটা বাউন্ডারি সহ হাফডজন ছক্কা হজম করেন তিনি।

রবিবারেই ৩৩তম জন্মদিনে পা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে তাণ্ডব চালানোর জন্য এই দিনটিকে বেছে নেন তিনি। তার ৫৬ বলে ১০০ রানে ভর করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ২৩৩ রান তুলেছিল। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চও ফর্মে ছিলেন। ৩৬ বলে ৬৬ রান করে যান তিনি। ম্যাক্সওয়েলও মারমুখী মেজাজে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা।


নিউজরুম ২৭-১০-২০১৯ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 309 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com