চৌহালীতে ১৬মৎস্যজীবীকে কারাদন্ড
২৮ জুন, ২০২৬ ০৬:৫৫ পূর্বাহ্ন

  

চৌহালীতে ১৬মৎস্যজীবীকে কারাদন্ড

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৭-১০-২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন
চৌহালীতে ১৬মৎস্যজীবীকে কারাদন্ড

চৌহালী  প্রতিনিধিঃ প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করার সময় অভিযান চালিয়ে ১৬ মৎস্য জীবীকে ৭দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। 


মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ ধরার অপরাধে গত রবিবার সকালে যমুনা নদীর বিভিন্ন মোহনায় অভিযান চালিয়ে ১৬ মৎস্যজীবীকে আটক করে ৭দিনের বিনাশ্রমে কারাদন্ড দেয়া হয়েছে। ৪৩ হাজার  মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দকৃত২০ কেজি মা ইলিশ স্থানীয় খাষকাউলিয়া মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়েছে বলে মৎস্য অফিস সূত্র জানিয়েছে। আটককৃতরা হলেন,কুরকী গ্রামের ফজলুল হকের পুত্র বকুলমোল্লা(৪৮),ইসমাইল সরকারের ছেরে নুরনবী, (৪০)চরসলিমাবাদ গ্রামের নুরু মোল্লার ছেলে জয়েদ আলী(৪০),চরসরিমাবাদ গ্রামের ওসমানের ছেলে খোরশেদ আলী(৪৫),বুদ্দু মিয়ার ছেলে রবিউল(২৫), চৌবারিয়া গ্রামের মশের আলীর ছেলে বেল্লাল(৩৫),দিতপুর মোতালেবের ছেলে আবুল কালাম,পয়লা গ্রামের মলায়েম ছেলে লুৎফর(৩০), লাল মিয়ার ছেলে মতিন(৫০),চরসলিমাবাদ কালাচানের ছেলে আবু সাইদ(৪৫),চৌবারিয়া খরশেদ  ছেলে মোশারফ২৮, জোতপারা গ্রামের রুহুল মিয়ার ছেলে মোস্তফা(৫০),কুরকী ইসলাম সরকারের ছেলে মাজিবর, পয়লা গোলাম মস্তফা ছেলে বেল্লাল(২৭), দিতপর নবাব আলীর ছেলে শফিকুল(২৮),নিয়াতম আলী ছেলে মজনু(৩৫)। 
 ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান,  ইলিশের প্রজনন মৌসুম,  মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৬জনকে আটক করে ৭ দিনের  সাজা দেওয়া হয়েছে,জব্দকৃত কারেন্ট জাল পরিয়ে ফেলা হয়েছে,মাছ স্থানীয় মাদ্রাসাএতিমখানায় দেওযা হয়েছে, শেষ মুহুর্ত পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে ইনশাহ আল্লাহ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-১০-২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 384 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com