শিরোনামঃ
নিউজরুম ২৬-১০-২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপিত হয়েছে। েকমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শিবগঞ্জ থানার আয়োজনে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের অংশগ্রহণে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে থানা চত্বরে এক আলোচনা সভা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। আরো বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান খান, ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন, ওসি (অপারেশন) নান্নু খান, মোকামতলা পুুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র, উপজেলা ভাইস চেয়াম্যান রিজ্জাকুল ইসলাম রাজু সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ, নারীর প্রতি সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। র্যালী শেষে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যান শিবগঞ্জ থানা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com