শিরোনামঃ
নিউজরুম ২৬-১০-২০১৯ ০৬:৫৪ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে বগুড়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খানকে বগুড়া জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার বগুড়া টিটু মিলনায়তনে বগুড়া জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা তার হাতে এ সম্মাননা তুলে দেন।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খান ২০১১ সালে বাংলাদেশ পুলিশে এস.আই হিসেবে মাগুড়াতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ডিএমপিতে চাকুরীরত অবস্থায় পুলিশ পরিদর্শক হিসেবে পদন্নোতি পেয়ে রাজশাহী রেঞ্জে যোগদান করেন। এরপর পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বর্তমানে বগুড়ার শিবগঞ্জ থানায় কর্মরত আছেন। তিনি ১৯৯৯ সালে লাঙ্গলবাধ উচ্চ বিদ্যালয় হতে যশোর বোর্ডের অধীনে এসএসসি, ২০০১ সালে আদিল উদ্দিন কলেজ থেকে একই বোর্ডের অধীনে এইচএসসি এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। নান্নু খান ৫ জুলাই ১৯৮৩ সালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উলুবাড়িয়ার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com