শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-১০-২০১৯ ০৬:৪৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ এর সিরাজগঞ্জে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন সলংগা থানা উপপরিদর্শক সবুজ রানা।
শনিবার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক প্রদান করেন জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক ফেরদৌস রবিন প্রমূখ।
বস্তুতঃ কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এবং সন্ত্রাস,মাদক, বাল্যবিবাহ এর বিরুদ্ধে বিশেষ ভূমিকা রাখায় উপপরিদর্শক সবুজ রানা কে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী (বি,পি,এম) এই সম্মাননা স্মারক জেলা পুলিশ সুপারের মাধ্যমে হস্তান্তর করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com