শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-১০-২০১৯ ০৬:৪৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত সানফ্লাওয়ার স্কুলের জেএসসি ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল কর্তৃপক্ষ আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন, উল্লাপাড়ার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান।
প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিকের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা একাডেমীক সুপারভাইজার মোসলেম উদ্দিন, স্কুলের শিক্ষক কমলেশ বাগচী, জহুরুল ইসলাম, সুইটি খান জিনিয়া, বিদায়ী শিক্ষার্থী নুসরাত জাহান নুর, রাহিম ইসলাম ও মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। স্কুলের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, উল্লাপাড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোল্লা। বিদায় অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত ইউএনও মাহবুব হাসান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com