সলঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০৬:৫০ পূর্বাহ্ন

  

সলঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৬-১০-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন
সলঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

সলঙ্গা প্রতিনিধি : "পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই শ্লোগান সামনে নিয়ে সিরাজগন্জের সলঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে সলঙ্গা থানা চত্বরে শোভা যাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পুলিশিং ডে পালিত হয়। সলঙ্গা থানা পুলিশ সদস্য, সলঙ্গা থানার ৬টি ইউনিয়ন ও পুলিশিং কমিটির সভাপতি,সাধারন সম্পাদক ও সদস্য সহ বিভিন্ন পেশাজীবির মানুষ এই শোভা যাত্রায় অংশ গ্রহন করেন। শোভা যাত্রা শেষে থানা হলরুমে আলোচনা সভা শুরু হয়।সলঙ্গা থানা অফিসার ইনচার্জ ( ওসি) জেড জেড তাজুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গন্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।

 

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু, সহ সভাপতি শ্রী ফণি ভুষণ পোদ্দার,থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা: আলাউদ্দীন সরকার, সাধারন সম্পাদক স্বপন কুমার কুন্ড,,সলঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার, থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্র নাথ মন্ডল,রামকৃষ্ঞপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,নরেশ চন্দ্র জায়দার সহ অনেকে।।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-১০-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 391 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com