সিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত
০৫ মে, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৬-১০-২০১৯ ০৪:৫৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকচাপায় শফিকুল ইসলাম(৩৫) নামে এক যুবক নিহত  হয়েছেন। শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ইউনিয়নের বাগবাড়ি শহিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল জেলার বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, দুপুরে শফিকুল বাগবাড়ি এলাকা দিয়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৬-১০-২০১৯ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 363 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com