চৌহালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
২৮ জুন, ২০২৬ ০৬:৫৮ পূর্বাহ্ন

  

চৌহালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৬-১০-২০১৯ ০৩:৫৬ অপরাহ্ন
চৌহালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

চৌহালী প্রতিনিধিঃ জঙ্গী,মাদক, গুজব প্রতিকারে, জনতা পুলিশ এককাতারে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে  কমিনিউটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।  


শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এবং তদন্ত(ওসি) হাসিবুল্লাহ হাসিবের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। চৌহালী থানা পুলিশের উদ্যেগে জঙ্গীবাদ,সন্ত্রাস,বাল্য বিয়ে,ইভটিজিং,নারী ও শিশু নির্যাতন ও গুজব প্রতিকারে বর্ণাঢ্য র‌্যালী পুলিশিং আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ।

 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা, দৌলতপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল আহমেদ, চৌহালী উ্পজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোল্লা বাবুল আক্তার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হজরত আলী মাষ্টার, উপজলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আঃ রশিদ বাবুল,খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ প্রমুখ। এতে বিভিন্ন দিক নির্দশনা মুলক বক্তব্য রাখেন অতিথিবৃন্ধরা।

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৬-১০-২০১৯ ০৩:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com