শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-১০-২০১৯ ১২:৩৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগান সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে র্যালিটি তাড়াশ থানার সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানায় এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ, তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, চেয়ারম্যান বাবুল শেখ, এম আতিকুল ইসলাম বুলবুল, আব্বাস উজ জামান, আব্দুল্লাহেল বাকী ও তাড়াশ উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার প্রমুখ।
পরে থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সকল পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com