উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-১০-২০১৯ ০৬:৫৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে শুক্রবার উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া মডেল থানা প্রতিযোগিতার আয়োজন করে। সকালে উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম রহমান বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে অংশগ্রহণ করে সড়াতৈল উচ্চ বিদ্যালয় দল ও দাদপুর উচ্চ বিদ্যালয় দল। বিতর্কের বিষয় ছিল “গুজব সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমই দায়ী”। বিতর্কে পক্ষ দল সড়াতৈল উচ্চ বিদ্যালয় জয়ী হয়। সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান এতে মডারেটর ছিলেন। বিচারক ছিলেন, উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, থানার সেকেন্ড অফিসার আসলাম উদ্দীন বিশ্বাস ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-১০-২০১৯ ০৬:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 355 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com