শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-১০-২০১৯ ০২:০৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে অসহায়, হতদরিদ্র, এতিম ও সুবিধা বঞ্চিত পথশিশুদের গণ মুসলমানী করা হয়েছে। প্রথম আলো বন্ধু সভার আয়োজনে ও সেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের সহযোগীতায় উপজেলার দশ জন পথশিশুকে মুসলমানী করানো হয়।
শুক্রবার সকালে তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিলেজ ভিশনের পরিচালক ও খোলা কাগজ পাঠক ফোরামের সভাপতি শরিফ খন্দকারের সভাপতিত্বে গণ মুসলমানী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় বক্তব্য রাখেন সেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, দৈনিক সময়ের আলো পত্রিকার তাড়াশ প্রতিনিধি সাংবাদিক শায়লা পারভীন ও সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধু সভার সভাপতি কাজী সোহেল রানা প্রমুখ। বক্তব্য শেষে দশজন পথশিশুকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com