চৌহালীতে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
চৌহালী প্রতিনিধিঃ পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী এ ফল বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ফিতা কেটে উদ্বোধন,স্টল পরিদর্শন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ৩দিনব্যপী বৃক্ষ মেলায় কৃষি সম্প্রসারণ বিভাগ ও ব্যক্তি মালিকাধীন নার্সারীসহ বিভিন্ন ফলের গস্বাফটিং বৃক্ষ রোপনের কলা কৌশল দেশীয় প্রজাতির ফল প্রদর্শন বিষয়ক স্টলসহ ১২টি স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জেরিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। উদ্বোধনী বক্তবে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের পাশে আছেন বলে দেশব্যপী কৃষদের বিনা মুল্যে সার,বিজ, কিটনাশক,কৃষিযন্ত্র, ভর্তিকিসহ নানা সহযোগিতা প্রদান করছেন। তিনি ফলদ বৃক্ষের অবদানের কথা উল্লেখ করে বলেন, ফল একটি স্বাস্থ্য রক্ষাকারি খাদ্য। যেকোন ফলে প্রচুর পরিমান, খনিজ, লবনসহ ভিটামিন থাকে। এসময় বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আ’লীগের (ভার) সভাপতি আবু নজিন মিয়া, সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাষ্টার,সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আব্দুর রশিদ বাবুল,কৃষি সম্প্রসারণ অফির্সা পৃতিশ চন্দ্র পাল প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,অঙ্গসহযোগি সংগঠনের নেতা, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।