রেসকিউ ফর সিরাজগঞ্জের কমিটি গঠন, কামরুল সভাপতি রুবেল সম্পাদক
০৫ মে, ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন

  

রেসকিউ ফর সিরাজগঞ্জের কমিটি গঠন, কামরুল সভাপতি রুবেল সম্পাদক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-১০-২০১৯ ১০:১৫ অপরাহ্ন
রেসকিউ ফর সিরাজগঞ্জের কমিটি গঠন, কামরুল সভাপতি রুবেল সম্পাদক

উল্লাপাড়া প্রতিনিধিঃ রেসকিউ ফর সিরাজগঞ্জের কমিটি গঠন করা হয়েছে, কামরুল সভাপতি, রুবেল সম্পাদক নির্বাচিত। সিরাজগঞ্জ জেলায় যেকোন ধরনের প্রাকৃতিক ও মানব সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় সেবার মন মানুষিকতা নিয়ে “রেসকিউ ফর সিরাজগঞ্জ”(আর.এফ.এস) নামের টিমের পরিচিতি সভা ও কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ ৭১ টেলিভিশনের সভাকক্ষে উক্ত কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও সেবা মুক্ত স্কাউট গ্রæপের সভাপতি এম এম কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেবা মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার আসলাম হোসেন,৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সেবা মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার ইমন আলী, অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার হেসেন আলী (ছোট্ট) সহ সিরাজগঞ্জ জেলার স্কাউট, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, স্পন্দনসহ স্থানীয় সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ প্রমূখ। উক্ত সভায় বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরাসহ নির্বাহী কমিটি গঠন ও অনুমোদন, টিম লিডার গঠন ও অনুমোদন, প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয় । দ্বিতীয় পর্বে নির্বাহী কমিটি গঠনে এম এম কামরুল হাসান-সভাপতি, আসলাম হোসেন-সহ-সভাপতি, গোলাম মোস্তফা রুবেল-সাধারন সম্পাদক, হেসেন আলী (ছোট্ট)-সহ-সাধারন সম্পাদক, আব্দুল মোন্নাফ-সাংগঠনিক সম্পাদক,ইমন আলী-অর্থ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম, মাসুদ পারভেজ, উত্তম কুমার ও মাকসুদা খাতুনকে সদস্য নির্বাচিত করা হয়েছে। এছাড়াও চারটি ইউনিট দলে মোট ৩২জনকে সদস্য করে কমিটি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটি আগামী তিন বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-১০-২০১৯ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 353 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com