উল্লাপাড়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে নিহত ১, আহত ৮
০৫ মে, ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে নিহত ১, আহত ৮

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-১০-২০১৯ ০৭:৩৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে নিহত ১, আহত ৮
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রানীনগর পেট্রোলপাম্পের পাশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ওই বাসের হেলপার মোঃ বাবু (৩৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরো ৮ যাত্রী। বাবু সিরাজগঞ্জের শাহজাদপুরের সৌরভ আলীর ছেলে। উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ আকতারুজ্জামান জানান, শাহজাদপুর থেকে সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী ধ্রুব পরিবহনের একটি লোকাল বাস সিরাজগঞ্জ যাবার সময় ঘটনাস্থলে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গের্ ময়না তদন্তের পাঠানো হয়েছে। আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-১০-২০১৯ ০৭:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 425 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com