কাজিপুরে বিদ্যুতের আগুনে পুড়লো বসতবাড়ি
০৫ মে, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন

  

কাজিপুরে বিদ্যুতের আগুনে পুড়লো বসতবাড়ি

আব্দুল জলিল
২৩-১০-২০১৯ ০৫:০৫ অপরাহ্ন
কাজিপুরে বিদ্যুতের আগুনে পুড়লো বসতবাড়ি

কাজিপুর প্রতিনিধিঃ বুধবার বেলা এগারটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলা গ্রামের হতদরিদ্র শাহিন মিঞার  দুটি ঘর পুড়ে গেছে। এতে পরিবারটির আসবাবপত্র ও নগদ টাকা সহ প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।  ভুক্তভোগি ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত ঘটে। 


কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, “ লোকমুখে অগ্নিকান্ডের বিষয়টি জেনেছি। ” কাজিপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, “ অগ্নিকান্ডের কোন সংবাদ আমরা পাইনি।”


আব্দুল জলিল ২৩-১০-২০১৯ ০৫:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com