শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-১০-২০১৯ ০৩:৪৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের ছাদ থেকে পরে আসলাম হোসেন নামে ২য় শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বড়হর পশ্চিমপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে এবং বড়হর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এঘটনায় নিহতের পরিবারে ও মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে স্কুলের ছাদে খেলার সময় পা ফসকে মাটিতে পরে যায় এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেইদিন রাত ১২ টায় মৃত্যু হয়।
বড়হর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা শারমিন জানান আমরা স্কুলে আসার আগেই ঘটনাটি ঘটেছে। ছেলেটি পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। আমি নিহত পরিবারের প্রতি হোক ও সমবেদনা জ্ঞাপন করছি। বুধবার বেলা ১১ টায় স্থানীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়েছে।
উলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমজিআর মাহমুদ ইজদানি শোক প্রকাশ করেছেন। তিনি জানান ঘটনাটি কিভাবে ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com