শিরোনামঃ
নিউজরুম ০৪-০৮-২০২০ ০৮:২৯ অপরাহ্ন |
রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের রাজশাহী ও বগুড়া জেলায় দুইজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ১৮৩ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১০৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া রাজশাহীতে ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
সোমবার বিভাগে নতুন ৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৩১, বগুড়ায় ৩২, চাঁপাইনবাবগঞ্জে ৩ এবং জয়পুরহাটে ১ জন শনাক্ত হয়েছেন। গোটা বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৫৬ জন।
এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৯৫৮ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩ হাজার ৩২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৮৭, নওগাঁয় ৯৫৮, নাটোরে ৫৪৪, জয়পুরহাটে ৭৬২, সিরাজগঞ্জে ১ হাজার ৪৭২ জন এবং পাবনায় ৮৫২ জন শনাক্ত হয়েছেন।
সোমবার বিভাগের ২৫৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৯৩ জনই রাজশাহীর বাসিন্দা। এ দিন নওগাঁর ৪৯ জন, বগুড়ার ৩৯ জন, সিরাজগঞ্জের ৫২ জন এবং পাবনার ২৫ জন সুস্থ হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৭ হাজার ৪০২ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৫১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২২৮ জন, নওগাঁর ৭৮৩ জন, নাটোরের ২২৬ জন, জয়পুরহাটের ২০৮ জন, বগুড়ার ৩ হাজার ৪৮৭ জন, সিরাজগঞ্জের ৫২১ জন এবং পাবনার ৪৩৭ জন করোনামুক্ত হয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com