শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২২-১০-২০১৯ ০৮:০৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার : ঢাকায় মৈত্রী উৎসবে সাংবাদিকতা ও সমাজসেবায় সন্মাননা পেলেন আরটিভির সিরাজগঞ্জের কর্মরত ষ্টাফ রিপোর্টার ও দৈনিক যুগের কথার নির্বাহী সম্পাদক সুকান্ত সেন। সোমবার রাতে ঢাকায় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস,এম মিজানুর রহমান।
বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের ডেপুটি গভর্নর আলহাজ আখতাজ্জামান বাবুলের সভাপতিত্বে ইউনিটি ফর ইয়াং জার্নালিষ্ট আয়োজিত এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.হামিদা খানম, সুপ্রিম কোর্টের আইনজীবী ড.এ্যাডঃ আব্দুর রহিম, নেপালের সাহিত্যিক ড.মুকুন্দ শর্মা,রাজেন্দ্র গুড়াগাই,দীভা অধিকারী,দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এসডি রুবেল, ইউনিটি ফর ইয়াং জার্নালিষ্ট এর প্রেসিডেন্ট ও বিটিভির রিপোর্টার মোঃ নাসির উদ্দিন, মহাসচিব এমদাদুল তৈয়ব প্রমুখ।
উৎসবে বাংলাদেশ,ভারত,নেপাল ও ভুটানের সাংবাদিক,সাহিত্যিক,কবি,ও শিল্পীবৃন্দ অংশগ্রহন করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে ৪টি দেশের প্রায় ৩০জনকে সন্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসির উদ্দিন ও শাহরিয়ার স্বপন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com