তাড়াশে ১ টি কড়ি ক্যাইট্রা প্রজাতির কচ্ছপ উদ্ধার ও অবমুক্ত
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২২-১০-২০১৯ ০৪:১০ অপরাহ্ন
|
|
তাড়াশে ১ টি কড়ি ক্যাইট্রা প্রজাতির কচ্ছপ উদ্ধার ও অবমুক্ত
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া চলনবিল থেকে পরিবেশবাদী সংগঠন "দি বার্ড সেফটি হাউজ "১ টি কড়ি ক্যাইট্রা প্রজাতির কচ্ছপ উদ্ধার করে উদ্ধারকারী দল।
গতরাতে চলনবিলে আব্দুল হাকিম মাছ ধরতে গেলে তার জালে এই কচ্ছপটি আটক হয়। পরে সনাতন দাশের সংবাদের ভিত্তিতে আজ সকালে সংগঠনটির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে।
উদ্ধার করা কচ্ছপটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)চৌধুরী মো: গোলাম রাব্বী, পাবনা -সিরাজগঞ্জ জেলার বন্যপ্রাণী ও জীববৈচিএ্য সংরক্ষন কর্মকর্তা ইব্রাহীম খলিলের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা প্রসাশনের পদ্ম পুকুরে অবমুক্ত করা হয়।
"দি বার্ড সেফটি হাউজ "এর চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, কচ্ছপটির (ইংরেজী নাম: Indian roofed turtle),(বৈঞ্জানিক নাম:Pangshura Tecta)। তিনি আরো জানান,এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত,নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়। বন্যপ্রাণী রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-১০-২০১৯ ০৪:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 828 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ