উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ
০৫ মে, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-১০-২০১৯ ০৭:৫৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে । জানা যায় এই প্রধান শিক্ষক স্কুল শিক্ষা কর্মকর্তা এবং পরিচালনা কমিটির কাউকে না জানিয়ে স্থানীয় গাছ ব্যবসায়ীর কাছে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের পুরাতন মেহগনি গাছটি বিক্রি করে দিয়েছে । সেই গাছ শুক্রবার (১৮ অক্টোবর) স্কুল বন্ধ থাকায় লোকচক্ষু আড়ালে কেটে ফেলে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে,পুরাতন এই গাছটি কেটে ফেলায় স্কুলের সৌন্দর্য নষ্ট হয়েছে। এরআগেও এই প্রধান শিক্ষক গোপনে স্কুলের পুরাতন লোহার বেঞ্চ বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে । বিষয়টি স্কুল পরিচালনা কমিটি জানতে পারলে সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যদের টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়। দীর্ঘদিন একই কর্মস্থল চাকুরী ও এই এলাকায় বাড়ি হওয়ায় স্কুলে নানারকম অনিয়ম করার সুযোগ পাচ্ছে। অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইদ্রিস হোসেন জানান আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দীর্ঘদিন যাবৎ এই স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করছি,এই প্রধান শিক্ষক নিজের ইচ্ছেমতো অনিয়ম করে যাচ্ছে কখনো কাউকে বলার প্রয়োজন মনে করেন না। গাছ কাটার প্রসঙ্গে তিনি বলেন ম্যানেজিং কমিটির কাউকে না জানিয়ে গোপনে গাছ বিক্রি করে দিয়েছে এতে স্কুলের সৌন্দর্য নষ্ট হয়েছে। এর আগেও তিনি স্কুলের বেঞ্চ বিক্রি করেছেন। এ বিষয়ে অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন স্কুলের সীমানার গাছটি কে কেটেছে তা আমার জানা নেই। তবে গাছটি বিক্রির বিষয়ে তিনি কথা বলতে রাজি হয়নি। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়, ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-১০-২০১৯ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 947 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com