মেডিক্যালে ভর্তির সুযোগ প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের সহযোগীতা প্রদান
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন

  

মেডিক্যালে ভর্তির সুযোগ প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের সহযোগীতা প্রদান

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
২১-১০-২০১৯ ০৬:৪৭ অপরাহ্ন
মেডিক্যালে ভর্তির সুযোগ প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের সহযোগীতা প্রদান

সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার দরিদ্র গ্রাম্য কবিরাজের ছেলে আপেল মাহমুদ সিলেট মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে ভর্তির জন্য আর্থিক সহযোগীতাসহ উপহার সামগ্রী তুলে দিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে প্রথমে জেলা প্রশাসক তাকে ফুলের তোরা দিয়ে বরন করে নেয়। পরে তার হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেয় এবং নতুন জামা কাপড় উপহার দেয়। এসময় সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মেধাবী শিক্ষার্থী আপেলের পিতা কবিরাজ জমশেদ আলীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ জানান দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে ভালো প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় সেই জন্যই আমাদের এই উদ্যেগ। শুধু তার ভর্তি জন্য নয় তার লেখাপাড়ার জন্যও জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা অব্যহৃত থাকবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করাই আমাদের মুল উদ্দেশ্য।


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-১০-২০১৯ ০৬:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 491 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com