শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-১০-২০১৯ ০৩:৩৫ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকাগামী বাসে ৯০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এসময় দুই মাদক ব্যবসায়িকেও আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদে সোমবার খুব ভোরে হাইওয়ে থানা পুলিশ চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামি একতা পরিবহনের বাসে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ ও দুই মাদক ব্যবসায়িকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়িরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নলডুববী গ্রামের মৃত তাজমুল হোসেনের ছেলে জামাল হোসেন (১৯) ও একই উপজেলার নামোচোকপুর গ্রামের মহবুল হোসেনের ছেলে কাওসার হোসেন (১৫) ।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আকতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার খুব ভোরে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামি যাত্রিবাহী বাসে (ঢাকা মেট্রো-১৪-৮১৪৬) তল্লাশি করে জামাল ও কাওসারের নিকট থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই মাদক ব্যাবসায়িকেও আটক করা হয়। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com