বেলকুচিতে ৩দিনে ভ্রাম্যমান আদালতে ১১ জেলের জেল জরিমানা ও জাল ধ্বংস (ভিডিও সহ)
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন

  

বেলকুচিতে ৩দিনে ভ্রাম্যমান আদালতে ১১ জেলের জেল জরিমানা ও জাল ধ্বংস (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-১০-২০১৯ ১২:৩৬ পূর্বাহ্ন
বেলকুচিতে ৩দিনে ভ্রাম্যমান আদালতে ১১ জেলের জেল জরিমানা ও জাল ধ্বংস (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে মা ইলিশ আহবনে ৩দিনে ভ্রাম্যমান আদালতে ১১ জেলের জেল জরিমানা ও ১৪ লাখ টাকা মূল্য ৭৩ হাজার মিটারের অধিক জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।  উপজেলা মৎস্য অফিসের পরিচালনায় ও বঙ্গবন্ধু থানা পশ্চিম থানার নৌপুলিশের সহযোগীতায় যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালায়। ৩দিনের অভিয়ানে ৮ জেলেকে জেল ও ৩ ক্রেতাকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। আটককৃতদের মধ্যে উপজেলার বেলকুচির চর গ্রামের আব্দুর রহমানের ছেলে হাসান আলী (৩০) ও লালমিয়া প্রামানিকের ছেলে নাসির (২১) নামের দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়। এছাড়া বড়ধুল ইউনিয়নের বিলমহিষা গ্রামের মহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও চৌহালী উপজেলার মাইজগ্রামের ঠান্ডু মুন্সির ছেলে আব্দুল খালেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড। এসময় বেলকুচি পৌর এলাকার চালা সাতরাস্তা গ্রামের মৃত আমির হোসেন প্রামানিকের ছেলে আশরাফ আলী (৪৫) ও জীধুরী গ্রামের মৃত শামছুল হকের ছেলে মোস্তাফিজুর (৩৮) নামের দুই জনকে মা ইলিশ ক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফসানা ইয়াসমিন। এছাড়া রবিবার বিকালে বেলকুচি উপজেলার বিলমহিষা গ্রামের আব্দুর রহমান ছেলে জামাল উদ্দিন (৩৫), বরইতলা গ্রামের বদিউজ্জানের ছেলে আফছার আলী (৩৭), বিন্নাবাড়ী গ্রামের জাফর আলী খাঁনের ছেলে আনোয়ার হোসেন (১৯) ও চরবেল গ্রামের জাহাঙ্গীর সরকারের ছেলে নজরুল সরকার (২৯) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং টাঙ্গাইল জেলার ধুলবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে বাবুল হোসেন (২৮) কে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক। পরে জব্দকৃত ইলিশ মাছ বেলকুচি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, বঙ্গবন্ধু পশ্চিম থানার নৌপুলিশের এস,আই মাহমুদুল হোসেন, এ,এস,আই নুর আলম মিয়া,পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-১০-২০১৯ ১২:৩৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 794 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com