শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-১০-২০১৯ ০৬:০৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় পুলিশকে ঘুষ দিতে চাওয়ায় রুবেল আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাস¯ট্যান্ড এলাকায়। রুবেল উল্লাপাড়া উপজেলার মরিচা গ্রামের নুর ইসলামের ছেলে।
উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা গেছে, অফিসার্স ইনচার্জের দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ ঘটনার সময় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এসময় রুবেল আলী নামের এক মোটরসাইকেল চালক বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের হাতে ধরা পড়েন। তিনি সঙ্গে সঙ্গে পকেট থেকে ২ শত টাকা বের করে ওই পুলিশ কর্মকতার্কে দেন। এতে পরিদর্শক (তদন্ত) ক্ষুব্ধ হয়ে রুবেলকে মোটরসাইকেল সহ আটক করে থানায় নিয়ে আসেন।
গোলাম মোস্তফা জানান, রুবেল আলীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com