শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-১০-২০১৯ ১২:৩২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ মাদক ব্যবসায়ী কে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত ওসি পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলার নয়নগাঁতী এলাকায় অভিযান চালিয়ে এই এলাকার রাম গোপালের ছেলে সঞ্জয় কুমার (৩৬),মৃত সমাজের ছেলে সিরাজুল ইসলাম (২০)আশরাফুলের ছেলে রনি প্রামাণিক (২৮) কে মাদকসহ আটক করা হয়।
আটককৃতদের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আরিফুজ্জামান ২ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা শুক্রবার রাতে গণমাধ্যম কর্মীদের সাথে এক ব্রিফিংএ জানান উল্লাপাড়ায় কোন অনৈতিক কাজ করতে দেওয়া হবে না। মাদক ব্যবসায়া, উত্ত্যাক্তকারী, জুয়ার সাথে যারা সম্পৃক্ত তাদের কে আইনের আওতায় আনা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com