তাড়াশে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত
০৬ মে, ২০২৬ ০২:৫৯ পূর্বাহ্ন

  

তাড়াশে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-১০-২০১৯ ১০:৫৩ পূর্বাহ্ন
তাড়াশে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বালি ভর্তি ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন (৩০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলা সলঙ্গা- আঞ্চলিক সড়কের জাহাঙ্গীরগাতীঁ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা আব্দুল করিম জানান, সকালে ভাতিজা জসিম উদ্দিন অটোভ্যান গাড়ী নিয়ে কাজের সন্ধানে বের হয়। এ সময় জাহাঙ্গীরগাতীঁ নামকস্থানে পৌছালে একই উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চেনেশ্বর গ্রামের আয়নাল হোসেন এর বালি ভর্তি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যান চালক জসিম উদ্দিন মারা যায়। পরে স্থানীয়রা তাৎক্ষনিক ঘাতক চালকসহ ট্রাক কে আটক করে।
 এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। পুলিশ পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-১০-২০১৯ ১০:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 831 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com