উল্লাপাড়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের ৫ দফা দাবীতে মানববন্ধন
০৫ মে, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের ৫ দফা দাবীতে মানববন্ধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-১০-২০১৯ ০৬:৪৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের ৫ দফা দাবীতে মানববন্ধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যােগে ৭ম গ্রেড সম পরিমান বেতন নির্ধারন সহ ৫ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সংগঠনটির আয়োজনে উল্লাপাড়া পৌর শহরের থানা মোড়ে শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উল্লাপাড়ায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে তাদের ৫ দফা দাবী বাস্তবানয়ে সরকার ও ঔষধ কোম্পানীর প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ফারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,সাধারন সম্পাদক মোঃআব্দুস ছালাম,সাংগঠনিক সম্পাদক মোঃ মহরম আলী,প্রচার সম্পাদক হাসু আলী,শ্রী সুশান্ত কুমার,ইমরান হোসেন,খলিলুর রহমান প্রমূখ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-১০-২০১৯ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 513 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com