শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-১০-২০১৯ ০৬:৪৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ এবার উল্লাপাড়া উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষনা দিল উল্লাপাড়া মডেল থানা পুলিশ। একই সঙ্গে গোটা উপজেলায় বাল্য বিয়ে, জুয়া ও নারী উত্যক্তকরণ প্রতিরোধেও ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেওয়া হয়। এ ব্যাপারে ইতোমধ্যেই পুলিশি অভিযান শুরু হয়েছে। এতে ১০/১২ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানার দায়িত্বে থাকা অফিসার্স ইনচার্জ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই ঘোষনা দেন। মোস্তফা জানান, মাদকের আগ্রাসন বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যেকোন মূল্যে এই মাদককে রোধ করতে হবে। তিনি ইতোমধ্যেই মাদক সেবীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে মাদক সেবন থেকে বিরত থাকতে পরিবারের সবাইকে ডেকে অনুরোধ জানানো শুরু করেছেন। তবে মাদক ব্যবসায়ীদেরকে যেকোন উপায়ে ধরে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন ওসি। তিনি আরো বলেন, একই সঙ্গে তার বাহিনী বাল্য বিয়ে, জুয়া ও নারী উত্যক্তকরণ কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিয়েছেন। এ ব্যাপারে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান। এর আগে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম পৌর শহরকে মাদকমুক্ত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। এতে বেশ কিছু সাফল্য অর্জিত হয়। মতবিনিময় সভায় আঞ্চলিক, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com