বেলকুচিতে বাড়ীর গাছ থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল এলাকায় (ভিডিও সহ)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন

  

বেলকুচিতে বাড়ীর গাছ থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল এলাকায় (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-১০-২০১৯ ০৫:১৫ অপরাহ্ন
বেলকুচিতে বাড়ীর গাছ থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল এলাকায় (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের ইসমাইল হোসেন আকন্দের ছেলে আলমগীর আকন্দের বাড়ির একটি গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করে। পরে সাপটি দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা তাদের হেফাজতে নিয়েছেন। এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে সাব্বির নামের এক বালক বাড়ির বাহিরে খেলা করার সময় গাছের উপর একটি অজগর সাপ জড়িয়ে রয়েছে দেখতে পায়। পরে বিকালে স্থানীয়রা দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে জানায়। পরে মামুন বিশ্বাস ও ইমন ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে ওই অজগর সাপের কথা এলাকায় ছড়িয়ে পড়লে জনতার টল নামে। স্থানীয় ওই সাপটিকে বস্তাবন্দি করে নিজেদের হেফাজত রাখেন সংগঠনটি। সাপটি উদ্ধারে অংশ গ্রহন করেন যায়যায় দিন পত্রিকার সাংবাদিক জহুরুল ইসলাম, চ্যানেল এস টিভির সাংবাদিক পারভেজ আলী ও স্থানীয় সোহেল আকন্দ। এ বিষয়ে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, আমি ও ইমন সাপটি ধরার জন্য গাছের উপরে উঠি । এ সময় ইমন গাছের ঠাল কেটে দিলে সাপটি নিচে জালের মধ্য পড়ে যায়। তখন মামুন বিশ্বাস এটিকে চটের বস্তায় ভরে রাখে। মামুন আরো জানান, বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার দ্বায়িত্ব। বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষন রাজশাহী বিভাগীয় পরির্দশক জাহাঙ্গীর কবিরের নির্দেশে সিরাজগঞ্জের এসএফএনটিসি'র ভারপাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায় এর কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইর্কো পার্কে অজগর সাপটি ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-১০-২০১৯ ০৫:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2995 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com