পানিতে ডুবে মৃত্যুর পরও ফুরাল না ভাইবোনের ভালোবাসা!
০৬ মে, ২০২৬ ০৩:০০ পূর্বাহ্ন

  

পানিতে ডুবে মৃত্যুর পরও ফুরাল না ভাইবোনের ভালোবাসা!

ডেস্ক রিপোর্টঃ
১৮-১০-২০১৯ ০৯:১৮ অপরাহ্ন
পানিতে ডুবে মৃত্যুর পরও ফুরাল না ভাইবোনের ভালোবাসা!

নড়াইলের লোহাগড়া উপজেলার বেলটিয়া গ্রামে পানিতে ডুবে তাবাচ্ছুম (১৩) ও রাহাত (৬) দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। পুকুর থেকে তাদেরকে গলাগলি ধরা অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, ওই গ্রামের হান্নান মোল্যার ছেলে শিশু শ্রেণির ছাত্র রাহাত মোল্যা এবং চাচাতো বোন ওহিদুজ্জামান মোল্যার মেয়ে সিডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তাবাচ্ছুম খানম বাড়ি সংলগ্ন মোনায়েম মোল্যার পুকুরে গোসল করতে যায়।

দীর্ঘ সময় পরও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ওই পুকুর ঘাটে তাদের জামাকাপড় ও স্যান্ডেল দেখতে পেয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে খুঁজতে থাকে।

দীর্ঘ সময় খোঁজার পর বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে পুকুর গলাগলি ধরা অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মৃত রাহাত ও তাবাচ্ছুমের চাচা হেমায়েত হোসেন জানান, উভয়ের পিতা চট্রগ্রামে জাহাজের মাস্টার পদে কর্মরত আছেন। লোহাগড়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।


ডেস্ক রিপোর্টঃ ১৮-১০-২০১৯ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 351 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com