উল্লাপাড়া বিজ্ঞান কলেজের আবাসিক হলের ১২ শিক্ষার্থী আকস্মিক অসুস্থ, হাসপাতলে ভর্তি দুটি হল বন্ধ ঘোষনা
০৬ মে, ২০২৬ ০১:৪৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের আবাসিক হলের ১২ শিক্ষার্থী আকস্মিক অসুস্থ, হাসপাতলে ভর্তি দুটি হল বন্ধ ঘোষনা

ডেস্ক রিপোর্টঃ
১৮-১০-২০১৯ ০৯:০২ অপরাহ্ন
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের আবাসিক হলের ১২ শিক্ষার্থী আকস্মিক অসুস্থ, হাসপাতলে ভর্তি দুটি হল বন্ধ ঘোষনা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কয়েক ঘন্টার ব্যবধানে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ  হলের অন্ততঃ ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের ১০ জনকে রাতেই সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন, সাব্বির, তুষার. জাহিদ, আলামিন, শহিদুল, নুর, আশরাফুল, মোস্তফা, ইব্রাহীম ও হাসান। শিক্ষার্থীরা আতংকিত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা হল আগামী ৩দিনের জন্য বন্ধ ঘোষনা করেছে। শিক্ষার্থীরা সবাই হল ছেড়ে বাড়ি চলে গেছেন।
 
ওই হলেরর দায়িত্বপ্রাপ্ত  সুপার বিজ্ঞান  কলেজের আইসিটি শিক্ষক রফিকুল ইসলাম খোকন জানান, শিক্ষার্থীরা হঠাৎ করে জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হন। অনেকে বমি করতে শুরু করেন। এ অবস্থায় তিনি (খোকন) দ্রুত এ্যাম্বুলেন্স ডেকে ১২ জন শিক্ষার্থীর মধ্যে উলি­খিত ১০ জনকে গুরতর অবস্থায় উক্ত হাসপাতালে ভর্তি করেন। বাকী দু’জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রথমে তাদের ধারণা ছিল খাদ্যে বিষক্রিয়া হয়েছে। কিন্তু সিরাজগঞ্জে হাসপাতালে শিক্ষার্থীদের ভর্তির পর  ডাক্তার  জানান, এটা এক ধরণের ভাইরাস জ্বর। এভাবে এ জ্বর দ্রুত পার্শ্ববর্তি একাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা অনেকটা সুস্থ হয়েছেন।  এদিকে শুক্রবার দুুপুরে পার্শ্ববর্তি  বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা হলে আরো দুইজন শিক্ষার্থী একই রোগে আক্রান্ত হওয়ার পর উভয় হলের ছাত্রদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ফলে কলেজ কর্তৃপক্ষ বিকেলে তিনদিনের জন্য উভয় হল বন্ধ ঘোষনা করেছে। বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীরিন  সুলতানা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেস্ক রিপোর্টঃ ১৮-১০-২০১৯ ০৯:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 550 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com