শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-১০-২০১৯ ০৭:১৩ অপরাহ্ন |
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে নানা বাড়িতে বেড়াতে এসে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে সামিয়া খাতুন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের জাহাঙ্গীরগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া খাতুন মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের মৃত সেলিম রেজার মেয়ে।
শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি তাড়াশ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শিমুল তালুকদার নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকালে শিশু সামিয়া মায়ের সাথে নানা আব্দুস সাত্তারের বাড়িতে বেড়াতে আসে। সেখানে বিকাল বেলা অন্য শিশুদের সাথে খেলার সময় বাড়ির সংলগ্ন পুকুর পাড়ের হাঁস ধরতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে লোকজন এগিয়ে এসে শিশুকে পানি থেকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে আনে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com