শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-১০-২০১৯ ০৬:০৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিজ্ঞান কলেজ হোস্টেলের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়। বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হলের খাবার খাওয়ার পর ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জন শিক্ষার্থীকে বৃহস্পতিবার রাতেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন, সাব্বির, তোষার, জাহিদ, আলামিন, শহিদুল, নুর, আশরাফুল, মোস্তফা, ইব্রাহীম ও হাসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হলের সুপার রফিকুল ইসলাম খোকন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা হঠাৎ করে জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হন। অনেকে বমি করতে শুরু করেন। এতে পুরো হলের শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ভয়ে হল থেকে বেরিয়ে যান। এ অবস্থায় তিনি (খোকন) দ্রুত এ্যাম্বুলেন্স ডেকে ১২ জন শিক্ষার্থীর মধ্যে উল্লিখিত ১০ জনকে গুরতর অবস্থায় উক্ত হাসপাতালে ভর্তি করেন। বাকী দুথজন শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের চিকিৎসক জানান খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে ১০ শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে ২৪ ঘণ্টা অতিবাহিত হলে সুস্থ হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com