তাড়াশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: বার্ষিক সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল, ২০২৬ ০৬:৫৭ পূর্বাহ্ন

  

তাড়াশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৮-১০-২০১৯ ০৪:৩১ অপরাহ্ন
তাড়াশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: বার্ষিক সভা অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: আয়োজনে কাল্ব এর সহযোগিতায় তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠনের সেক্রেটারী মো: সিরাজুল হকের সঞ্চলনায় চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, কাল্ব (পাবনা-সিরাজগঞ্জ) জেলা ব্যবস্থাপক কোরবান আলী, তাড়াশ উপজেলা সমবায় অফিসার মো: জুলফিকার আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সংগঠনের ভাইস চেয়ারম্যান আইয়ুবুর রহমান রাজন, ট্রেজারার মো: জাহাঙ্গীর আলম, ডিরেক্টর সুলতানা পারভীন, লায়লা আরজুমান্দ বানু, শিক্ষক নেতা আব্দুস সবুর, আব্দুল হালিম প্রমূখ।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-১০-২০১৯ ০৪:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 439 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com