বেলকুচিতে পরিবার কল্যান সহকারীদের ৬ দফা দাবীতে মানববন্ধন (ভিডিও সহ)
১১ মে, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে পরিবার কল্যান সহকারীদের ৬ দফা দাবীতে মানববন্ধন (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-১০-২০১৯ ০৪:২৯ অপরাহ্ন
বেলকুচিতে পরিবার কল্যান সহকারীদের ৬ দফা দাবীতে মানববন্ধন (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সারদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে পরিবার কল্যান সহকারী সমিতির উদ্যোগে ৬দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন পরিবার কল্যান সহকারীরা। মানববন্ধনে পরিবার কল্যান সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নূনতম এইচএসসিতে উন্নিতকরণ ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায় ১৫ তম গ্রেডে বেতন স্কেল সহ ৬ দফা দাবি উপস্থাপন করে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিবার কল্যান সহকারী সমিতির সহ সভাপতি হোসনেয়ারা খাতুন, সাধারণ সম্পাদক নুরুন্নাহার খাতুন , সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার খাতুন , সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুবি খাতুন, অর্থ সম্পাদক মমতাজমহল সহ আরও অনেকে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-১০-২০১৯ ০৪:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 833 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com