বেলকুচিতে দুই মন ইলিশ জব্দ, ৬ এতিমখানায় বিতরণ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন

  

বেলকুচিতে দুই মন ইলিশ জব্দ, ৬ এতিমখানায় বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-১০-২০১৯ ১০:০৪ অপরাহ্ন
বেলকুচিতে দুই মন ইলিশ জব্দ, ৬ এতিমখানায় বিতরণ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রাম থেকে দুই মন মা ইলিশ জব্দ করে ৬ এতিম খানায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিস কর্তৃক পরিচালিত অভিযানে দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল কালামের বাড়ী থেকে দুই মন মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ বেলকুচি উপজেলার ৬ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। কালামের নামে ভ্রাম্যমান আদালতে মামলা হয়েছে। অভিযান কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফসানা ইয়াসমিন ও মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ। উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী জানান, নিরাপদ প্রজননের জন্য গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকার, বাজারজাত ও কেনাবেচা বন্ধ ঘোষণা করেছে সরকার। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যহত আছে এং আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-১০-২০১৯ ১০:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1037 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com