কামারখন্দে দসশিকা-নলকা রাস্তা খাদে খন্দে ভরা
২৮ এপ্রিল, ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন

  

কামারখন্দে দসশিকা-নলকা রাস্তা খাদে খন্দে ভরা

মোঃ খায়রুল ইসলাম
১৬-১০-২০১৯ ০৬:০৫ অপরাহ্ন
কামারখন্দে দসশিকা-নলকা রাস্তা খাদে খন্দে ভরা
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দসশিকা থেকে নলকা পর্যন্ত  রাস্তাটি বেহাল দশায় পতিত হয়েছে। ফলে রাস্তাটিতে সাধারণ মানুষের  পায়ে হেঁটে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে। যানবাহন চলাচলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
 
জাটিবেলায় স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম   জানান, দসশিকা থেকে নলকা  পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে কাপেটিং,পিচ, খোয়া, উঠে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে, সামান্য বৃষ্টি হলেই এ সকল গর্তে কাদা-পানি জমে জলাবন্ধতার সৃষ্টি হচ্ছে। এই রাস্তায় প্রতিনিয়ত ইঞ্জিনচালিত ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা, মিনিট্রাক, সিএনজি চলাচল করে থাকে ।  দসশিকা,জাটিবেলাই, মুগবেলাইসহ প্রায় ১৫টি গ্রামের প্রায় ২৫-৩০ হাজার লোকজনের একমাত্র অবলম্বন এই রাস্তা এছাড়া ও এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা কয়েকশো ছাত্র চলাচল করে থাকেন। এছাড়া রাস্তাটি খারাপ হওয়ার কারণে  গর্ভবতী নারীদের জরুরী অবস্থায় হাসপাতালে নেওয়া যায় না।
 
সিএনজি চালক রাকিব জানান, রাস্তাটির পিচ উঠে বড় বড় খানা-খন্দে রূপ নিয়েছে। ইঞ্জিনচালিত বাহনগুলি প্রায় দুর্ঘটনায় পতিত হয়। এই ভাঙ্গা সড়ক দিয়ে সিএনজি চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে।
 
 দসশিকা থেকে নলকা পর্যন্ত রাস্তা সংস্কার করা না হলে গাড়ি চালানো বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এ ধরনের রাস্তায় গাড়ি চালালে গাড়ির যেমন ক্ষতি হয় তেমনি দুর্ঘটনার কবলে পরে হাত-পা ভেঙ্গে হাসপাতালে অবস্থান করছে এই এলাকার অনেক মানুষ। তিনি আরো জানান, বিভিন্ন অটোভ্যান প্রায় উল্টে যাত্রীরা আহত হয় তাদের ভ্যান ভেঙে চুড়ে যেতেও দেখেছি
 
কামারখন্দ উপজেলা  চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ জানান, বিষয়টি আমি জানি, রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জানিয়েছি তারা বলেছে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্করণ করে দিবে। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সড়ক ও জনপথ কর্মকর্তাকে জানিয়েছি তারা দ্রুত সময়ের মধ্যে  কাজ করে দিবেন বলে আমাকে জানান।

মোঃ খায়রুল ইসলাম ১৬-১০-২০১৯ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 857 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com