সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
০৬ মে, ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-১০-২০১৯ ০৪:৫২ অপরাহ্ন
সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সোহাগ হাসান: সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নারী নিহত  হয়েছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সৈয়দ সহিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, জেলা শহর থেকে একটি লোকাল বাস নলকা মোড়ে উঠার সময় বিপরীতমুখী ইট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দু’টি যানবাহনের মাঝে চাপা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নারী নিহত হয়েছেন। এছাড়া দু’তিনজন যাত্রী আহত হন। পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ওসি  আরো বলেন, পুলিশ যানবাহন দু’টি আটক করলেও চালক-হেলপাররা পালিয়েছে। দুর্ঘটনার কারনে ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১০-২০১৯ ০৪:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 454 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com