বেলকুচিতে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলের জেল
২৯ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলের জেল

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৫-১০-২০১৯ ১০:০২ অপরাহ্ন
বেলকুচিতে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলের জেল
জহুরুল ইসলাম: নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে মৎস্য অফিসের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে প্রশাসন। এসময় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করে সিরাজগঞ্জের একটি এতিমখানায় বিতরণ করা হয়।এছাড়া দুই জেলেকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তররা হলেন, বেলকুচি সসদর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের ইউসুফ আলী (৩৫) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আবজাল পুর গ্রামের জয়নাল আবেদিন (৪৮)। মঙ্গলবার দিনব্যাপী যমুনা নদীর বেলকুচি সদর, রাজাপুর ও বড়ধুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বিকেলে জব্দকৃত প্রায় ৩ লাখ টাকা মুল্যের অবৈধ কারেন জাল গুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এসময় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুল হক। এসময় বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সহকারী মৎস্য কর্মকর্তাসহ বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৫-১০-২০১৯ ১০:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1041 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com