শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-১০-২০১৯ ০৬:২৬ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সময় চলে গেলেও এখন পর্যন্ত চলতি বছরের বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়নি উল্লাপাড়ায়। এই মেলার জন্য সরকারি ভাবে বরাদ্দের অর্থ মেলা না করেই তুলে নিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। সাধারণতঃ উপজেলা কৃষি বিভাগ প্রতিবছর জুন-জুলাই মাসে বৃৃক্ষ মেলার আয়োজন করে থাকে। এবছর সারাদেশে সর্বত্রই বৃক্ষ মেলা শেষ হয়ে গেলেও উল্লাপাড়ায় এখনও মেলা না করায় স্থানীয় নাসার্রি মালিক ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লাপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক নাসার্রি মালিকগণ অভিযোগ করেন, প্রতিবছর বৃক্ষ মেলার জন্য তারা অনেক আগে থেকেই ফলদ ও বনজসহ বিভিন্ন ধরনের গাছের চারা ও কলম তৈরি করেন। বৃক্ষ মেলায় এগুলো তারা বিক্রি করে থাকেন। এবছর তাদের সকল প্রস্তুতি সম্পন্ন থাকলেও আজ পর্যন্ত উপজেলা কৃষি বিভাগ বৃক্ষ মেলার আয়োজন করেননি। আর এতে তারা রীতিমতো ক্ষতির সম্মুখীন হয়েছেন। নাসার্রি মালিকরা জানান, বৃক্ষ মেলা অনুষ্ঠানের ব্যাপারে তারা অনেকবার কৃষি অফিসে গিয়ে কর্মকতার্দের অনুরোধ জানিয়েছেন। অফিস থেকে মেলা হবে হচ্ছে বলে শুধু কালক্ষেপন করা হচ্ছে। কয়ড়া এলাকার জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম জানান, প্রতিবছর উল্লাপাড়া বৃক্ষ মেলা থেকে গাছের চারা ও কলম কিনে তারা তাদের বাড়ির বাগান ও আঙ্গিনায় রোপন করে থাকেন। কিন্তু এবছর তারা বৃক্ষ মেলার ভরসায় বসে থেকেও এখন পর্যন্ত কোন গাছের চারা রোপন করেননি। গাছ লাগানো মৌসুম ইতোমধ্যেই পেরিয়ে গেছে। ফলে এখন মেলা হলে বা সেখান থেকে গাছ কিনে লাগালে রুক্ষ আবহাওয়ার কারনে তা না বাঁচার সম্ভবনা বেশি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি মেলার আয়োজন না করতে পারার বিষয়টি স্বীকার করে জানান, বিভিন্ন সমস্যার কারণে তাদের পক্ষে সময়মতো মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবে সরকারি বরাদ্দের অর্থ যথাসময়ে উত্তোলন করে কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর উল্লাপাড়া অফিসের হিসেবে সংরক্ষণ করা হয়েছে। খুব শিগগিরই বৃক্ষ মেলা আয়োজন করা হবে বলে উল্লেখ করেন কৃষি কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com