নাগরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন

  

নাগরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৫-১০-২০১৯ ০৪:৪২ অপরাহ্ন
নাগরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাসুদ রানা, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই শ্লোগান নিয়ে সারা বিশ্বের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সমাবেশের পর উপজেলার ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করে।

উপজেলার পংবাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশের পর ছাত্র-ছাত্রীদের সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল ও উপকারিতা বর্ণনা করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিঞা। পরে একটি র‍্যালী বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় হাত ধোয়ার কৌশল ও এর উপকারিতা নিয়ে আলোচনা করেন, সহকারি শিক্ষক মো.রফিকুজ্জামান, রামকৃষ্ণ সাহা, শেখ মোহাম্মদ আবিদুর রহমান, মো.আলীম আল রাজী, মাহফুজা আক্তার, চৈতী সূত্রধর প্রমূখ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৫-১০-২০১৯ ০৪:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 534 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com