তাড়াশে অগ্নিকান্ডে কাপড় ব্যবসায়ীর ৮ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই
০৬ মে, ২০২৬ ০৭:৩৫ পূর্বাহ্ন

  

তাড়াশে অগ্নিকান্ডে কাপড় ব্যবসায়ীর ৮ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-১০-২০১৯ ০৮:০৭ অপরাহ্ন
তাড়াশে অগ্নিকান্ডে কাপড় ব্যবসায়ীর ৮ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

আশরাফুল ইসলাম রনি :সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে মো. আলম হোসেন নামের এক  কাপড় ব্যাবসায়ীর বসত বাড়ি ঘরের আসবাব পত্র, ইলেকট্রনিক সামগ্রী ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৮ লাখ টাকার মুল্যের সম্পদের ক্ষতি হয়েছে।  
বিষয়টি তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্ট্রেশনের ইনচার্জ আব্দুলাহ আল মাহমুদ নিশ্চিত করেছেন।
সোমবার  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  উপজেলার নওগাঁ  ইউনিয়নের  নওগাঁ মাজার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আলম হোসেনের রান্না ঘরে চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে।  সে আগুন দ্রুত দ্বিতল ভবনের ঘড়গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই ব্যবসায়ীর নগদ টাকা , টিভি, ফ্রিজ, রাইচ কুকার সহ  ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র ঘরে রাখা অন্যান জিনিসপত্র সহ প্রায় ৮ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।  
এ খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-১০-২০১৯ ০৮:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com