সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত
০৬ মে, ২০২৬ ০৫:২০ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৪-১০-২০১৯ ০৪:২৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত

সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের বেলকুচি ও সদরে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সুবর্ণসড়া ও বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, বেলকুচি উপজেলার চালা উত্তরপাড়া গ্রামের শীতল ব্যাপারীর ছেলে আবু বক্কর ও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের আহমেদ তালুকদারের ছেলে আলাউদ্দিন। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকালে বৃদ্ধ আবু বক্কর রাস্তা দিয়ে হাটছিলেন।

 

এসময় বালু বোঝাই একটি ট্রাক বৃদ্ধকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বেলা ১১টার দিকে আলাউদ্দিন বাড়ি থেকে সিরাজগঞ্জ শহরের আসছিলেন। তিনি  শহরের বাজার ষ্টেশন এলাকায় পৌছলে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৪-১০-২০১৯ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com