বেলকুচিতে বালু ভর্তি ট্রাক চাপায় চাউল ব্যবসায়ী নিহত
০৬ মে, ২০২৬ ০৬:৩০ পূর্বাহ্ন

  

বেলকুচিতে বালু ভর্তি ট্রাক চাপায় চাউল ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-১০-২০১৯ ১২:৪০ অপরাহ্ন
বেলকুচিতে বালু ভর্তি ট্রাক চাপায় চাউল ব্যবসায়ী নিহত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বালু ভর্তি ট্রাক চাপায় চাউল ব্যবসায়ী আবু বক্কার (৬০) নামে একজন নিহত হয়েছে। সোমবার সকালে বেলকুচি পৌর এলাকা সূবর্ণসাড়া ব্র্যাক অফিসের সামনে বালু ভর্তি চ্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত চাউল ব্যবসায়ী আবু বক্কার চালা উত্তর পাড়া গ্রামের মৃত সেতল ব্যাপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু বক্কার প্রতিদিনের ন্যায় সড়কের পাশ দিয়ে হাটছিলেন। এমন সময় বালু ভর্তি একটি ট্রাক বেপরোয়া গতিতে বালু এসে তাকে চাপা দেয়। এতে সে চাকার সাথে পৃষ্ঠ হয়ে প্রায় ১০ ফুট দুরত্বে এসে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ মৃত ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি)আনোয়ারুল ইসলাম জানান, আমরা এ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। অস্পষ্ট নাম্বারের ঘাতক ট্রাককে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-১০-২০১৯ ১২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2531 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com