শিরোনামঃ
আব্দুল জলিল ১৪-১০-২০১৯ ১০:৫৪ পূর্বাহ্ন |
কাজিপুর সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুরে দ্রব্যমূল্যের অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
রবিবার কাজিপুর উপজেলার মেঘাই, ঢেকুরিয়া হাটসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, মসুরী ডাল ১০০ থেকে ১৩০ টাকা, চিনি ৫৬ টাকা, আদা ২০০ টাকা, করল্লা ৫০ টাকা পটোল ৫০ টাকা, ফুলকপি ৮০ টাকা, শিম ১০০ টাকা, শসা ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, লাইও ৩০ টাকা, মূলা শাক ২০ টাকা, বেগুন ৬০ টাকা, মুলা ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, কাঁকরোল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি ৪০ টাকা, গরুর গোশত ৫৫০ টাকা, অন্য দিকে মাছের বাজারে আগুন। মেঘাই বাজারের খুচরা ব্যবসায়ী শাহীন জানান, মোকাম থেকে তরকারি বেশি মূল্যে ক্রয় করতে হয়, তাই আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, বাজার মনিটরিংয়ের ব্যবস্থা না থাকায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম দিন দিন বাড়াচ্ছে। সাধারণ মানুষ তাদের কাছে এক ধরনের জিম্মি হয়ে পড়েছে।
এ ব্যাপারে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সিদ্দিকী জানান, বাজারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে এবং পার্শ^বর্তী উপজেলা কিংবা বাজারের চেয়ে বেশি দাম হাঁকাচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com